শুভ উদ্বোধন হলো তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু
স্টাফ রিপোর্টার রংপুর।
অবশেষে শুভ উদ্বোধন হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’।
আজ (২০ আগষ্ট) বুধবার
সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সেতুর উদ্বোধনের ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
স্থানীয়দের মতে, এ সেতু ঘিরে এলাকায় শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
অন্যদিকে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দর হয়ে কুড়িগ্রামের যোগাযোগ দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমে আসবে। ফলে জাতীয় অর্থনীতিতে এ সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের এই প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুটির লেন সংখ্যা দুইটি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। সেতুটি নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.