Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নগরীর নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি সর্বস্তরের গভীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার রংপুর

আজ(৫ আগস্ট) মঙ্গলবার দিবস উপলক্ষে সকাল ৯টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল ৯টায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার মো. আবু সাঈম। এরপর শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবার, আহতরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শাপলা চত্বর থেকে শহীদ আবু সাঈদ চত্বর পর্যন্ত এক র‌্যালি বের হয়। একই সময়ে নগরীর সদর হাসপাতাল মসজিদ থেকে ‘শুকরিয়া র‌্যালি’ বের করে উলামা জনতা ঐক্য পরিষদ, রংপুর।

সকাল ১১টায় রংপুর আইনজীবী সমিতির আয়োজনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Md Akash Hossain

Recent Posts

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তিকে…

25 minutes ago

আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম

আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)…

30 minutes ago

পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম…

33 minutes ago

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ বাড়ি পুড়ে গেছে। এল নিনোর প্রভাবে তীব্র হওয়া…

35 minutes ago

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা

রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য…

38 minutes ago

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশকে। শেষ দিনে আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালের…

1 hour ago

This website uses cookies.