Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ ৫ আসনে বিভক্ত করায় “আমরা বন্দরবাসী” র সংবাদ সম্মেলন।

মো: আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি

সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন বন্দর উপজেলার সর্বস্তরের জনগণ।আজকে “আমরা বন্দর বাসী” নামক একটি সংগঠন নারায়ণগঞ্জ ৫ আসনের বিভক্তকে কেন্দ্র করে একটি প্রতিবাদ স্বরুপ সংবাদ সম্মেলন করে।

নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে আছে সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ড (যাতে আছে বন্দর থানাধীন ৯টি ওয়ার্ড) এবং বন্দর উপজেলার পাঁচটি ও সদরের দুটি ইউনিয়ন। এটি নতুন করে শুধু সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে গঠনের প্রস্তাব এনেছে ইসি।

নারায়ণগঞ্জ -৩ আসন বর্তমানে শুধু সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত। নতুন প্রস্তাবে সোনারগাঁ উপজেলার সঙ্গে এই আসনে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন।
আমরা বন্দরবাসী নামক সংগঠন থেকে বলা হয় আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই।আমাদের সিটি কর্পোরেশন এর সাথে যুক্ত করা হোক।সংগঠনটির সহ সভাপতি ছিলেন গোলাম সারোয়ার সাঈদ।আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
নেতারা বলেন, প্রয়োজনে বন্দরকে একটি স্বতন্ত্র আসন ঘোষণা করা হোক নতুবা বন্দরকে সিটি করপোরেশনের সাথে যুক্ত করা হোক।নেতারা হুশিয়ারি দিয়ে বলেন যদি অনতিবিলম্বে এটা পরিবর্তন না করা হয় তাহলে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।সামসুন্নাহার ময়না বলেন প্রয়োজনে মহাসড়ক অবরোধের মত কর্মসূচিও আসতে পারে।

সর্বস্তরের জনগণ মনে করেন দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দারা নারায়ণগঞ্জের সঙ্গে সংযুক্ত। হঠাৎ তাদের সোনারগাঁয়ের দিকে মুখাপেক্ষী করাটা সঠিক হবে না।এই বিভাজন তাদের বিচার সালিশ থেকে শুরু করে অন্যান্য সকল কর্মকান্ডকে বাধাগ্রস্ত করবে বলে অনেকে মনে করেন

Md Akash Hossain

Recent Posts

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ পুনর্বিবেচনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…

5 minutes ago

ইমরান খানের দলের শত শত নেতাকর্মী আটক, আন্দোলন স্তিমিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…

18 minutes ago

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের প্রবাসী কামরুলের মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…

53 minutes ago

নাইট ক্লাবে সাদ-সোহেল, তদন্তের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি তাবিথ

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…

56 minutes ago

সচিবালয়ে নিরাপত্তা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সরকারের ৯ সিদ্ধান্ত

বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…

58 minutes ago

রাজধানীর টিকাটুলিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন নারী

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…

1 hour ago

This website uses cookies.