Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন গোলাম মোহাম্মদ

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে, নিম্ন আদালতের দেয়া রায় স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন তিনি।

আজ (৫ ফেব্রুয়ারি) রবিবার বিচারপতি মো: আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এর আগে ৪ অক্টোবর দলে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা।

গত বছরের ২৯ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত।

পরে গত ১৯ জানুয়ারি জাপা চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছিলেন বিচারিক আদালত।

উল্লেখ্য, মামলায় বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জিএম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

editor

Recent Posts

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

12 hours ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

13 hours ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

13 hours ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

13 hours ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

14 hours ago

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ মিনারের পেছনের রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান…

15 hours ago

This website uses cookies.