পিরোজপুরে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস
রফিক, শফিক, বরকত, জব্বার এর রক্তস্নাত ভাষা বাংলা, যে ভাষাতে কথা বলি, চালাই হাতের কলম তুলি। সেই ভাষার মাসে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল জাতীয় গ্রন্থাগার দিবস।
এ উপলক্ষে রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গণ গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে বই পাঠ, আবৃত্তি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ ইয়াসিন আলী। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি ইন্দুরকানি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম মামুদুজ্জামান। পরে শেখ রাসেল দিবস, মহান বিজয় দিবস ২২০২ ও গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র ও বাবুই পাঠাগারের পক্ষথেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান।
নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে…
হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি…
গাজীপুর জজ কোর্টের সামনে আইনজীবী রুহুল আমিন ও মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় দায়ের…
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সর্বোচ্চ মান বজায় রেখে ২০২৮ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মাহমুদুল হাসান মুয়াজ ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন।
আগামী ২০ আগস্ট জাতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের…
This website uses cookies.