সাবরাং এলাকায় বিদেশী মদ ও বিয়ার ক্যানসহ র্যাব-১৫ কর্তৃক একজন গ্রেফতার,
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অদ্য ০৪/০২/২০২৩ তারিখ ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং নোয়াপাড়া ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত ধৃত আসামীর বসতঘরের নিকট এক অভিযান পরিচালনা করে। আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে আভিযানিক দল দেখে মহিলা দ্রুত একটি ঘরে লোকানোর চেষ্টা করে। তখন উক্ত মহিলাকে ঘরে আটক করা হলে স্বীকার করে যে বসতঘরটি তার এবং মহিলার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে অভিযানিক দল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে সর্বমোট ৩০(ত্রিশ) টি বিদেশী মদের বোতল এবং ২২৪(দুইশত চব্বিশ) টি বিয়ার ক্যান উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলার বিস্তারিত পরিচয় নূর নাহার বেগম (৪৫), স্বামী- আব্দুস সালাম, পিতা- জহির আহমদ, মাতা- মৃত ফরিদা খাতুন, সাং- সাবরাং নোয়াপাড়া, ০৬ নং ওয়ার্ড, ইউপি- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মদ ও বিয়ার ইত্যাদি মাদকদ্রব্য নিজ ঘরে রেখে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত বলে স্বীকার করে। অদ্য উপরোল্লিখিত বিদেশী বিয়ার ক্যানসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় পুরুষ প্রমাণিত হওয়ায় জাতীয় স্তরের দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে দীর্ঘদিনের দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে বালুর আস্তরণ দেওয়া হয়েছে।…
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সমাবেশে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের কড়া সমালোচনা করে তাদের আজীবন গুপ্ত থাকার হুঁশিয়ারি…
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে ভারতের মাটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের…
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন।…
দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনগণের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
This website uses cookies.