জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ফেব্রুয়ারি) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের ফারুক আহম্মেদ মুক্ত মঞ্চে এ ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেন সরকারি আশেক মাহমুদ কলেজ।
অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ফারুক আহম্মেদ চৌধুরী।
কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খান রুবেল ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আকন্দ, সাবেক প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মেদ চৌধুরী, একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহবায়ক মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় ও একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিয়া আহসিন আচল।
২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের ৩৯৭ জন, মানবিক বিভাগে ৩৮৬জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯৩ জন নবীন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
‘বই পড়ি, মন গড়ি’ স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব। মোবাইল ও ইন্টারনেটের…
সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন,…
মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে প্রথমবারের মতো একটি নক্ষত্রধারা বা ‘স্টেলার স্ট্রিম’ শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রায় ১১…
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুরে…
দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরের একটি স্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে,…
ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি নিয়ে সতর্কবার্তা দেওয়ার জেরে রাশিয়ার শীর্ষ অর্থনীতিবিদ ক্লেপাচ তাঁর…
This website uses cookies.