স্টাফ রিপোর্টার রংপুর
আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে নাম কাটতে আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রংপুরের ব্যবসায়ী অমিত বণিক। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম আদালত) রংপুরের বিচারক মো. সোয়েবুর রহমান।
এর আগে পুলিশি পাহারায় রংপুরের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়া হয় ব্যবসায়ী অমিত বনিককে। এরপর চাঁদাবাজির বিষয়ে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজার রহমান ১০ দিনের পুলিশ রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর মামলা থেকে নাম কাটাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের নামে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির করেন ব্যবসায়ী অমিত বণিক। ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিওসহ থানায় জমা দেন লিপি খান ভরসা। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ হাসান অমিত বণিকের নামে মামলা দায়ের করেন। এরপর অমিত বণিককে থানায় ডেকে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশ গ্রেফতার করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২