Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ভোমরা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোমরা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় ইউনিয়ন আমীরের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর ২ আসনের জাময়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রভাষক ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, সদর উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, সদর উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ শহীদ হাসান, ডা. শফিকুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, উপজেলা শূরা সদস্য মাওলানা ওবাইদুল্লাহ সহ ইউনিয়নের রোকন,কর্মী ও সর্বস্তরের জনসাধারণ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্ত্যবে বলেন,”রোজা মানুষকে তাকওয়াবান তৈরি করে। সুতরাং রোজার মত আরও ১১ মাস এভাবে আমাদের জীবনকে সাজাতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ইসলাম ও ইসলামী আন্দোলন কে শক্তিশালী করার জন্য সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কোন বিকল্প নেই।আপনারা সবাই আপনাদের কাঙ্খিত উন্নয়ন পেতে হলে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করতে হবে।  আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। সুতরাং সেই নেতার মত আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে।
সর্বশেষ সমাপনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস আব্দুল খালেক।

Md Akash Hossain

Recent Posts

নাটোরে মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙে টাকা ও কাগজপত্র চুরি

নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে দুটি আলাদা ঘটনায় মসজিদ ও মাজারের দানবাক্স ও সিন্দুক ভেঙে টাকা…

15 minutes ago

দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান…

18 minutes ago

প্রতিষ্ঠার ২৯ বছর পরও দূর হয়নি লক্ষ্মীপুর বিসিকের নানামুখী সংকট

লক্ষ্মীপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ২৯ বছর পার হলেও দূর হয়নি গ্যাস, পানি ও যাতায়াতের সংকট।…

1 hour ago

খুলনায় তরুণী খুশিকে গুলি করে হত্যা, মাদক বিরোধের সন্দেহ

খুলনার লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম…

2 hours ago

জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার

বাংলাদেশ জামায়াতে ইসলামী 'জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি' উপলক্ষে আগামী রোববার জাতীয় প্রেস ক্লাবে একটি…

3 hours ago

পিএইচপি ত্রুটিতে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক…

3 hours ago

This website uses cookies.