বগুড়া শেরপুর সাংবাদিকের উপর হামলা এবং ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে ব্ল্যাক শামীম আটক
বগুড়ার শেরপুরে সাংবাদিকদের উপর হামলা এবং ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে ভেজাল ডিআরবি তৈরির গডফাদার উগ্রপন্থী ড্রাইভার ব্লাক শামীম কে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
কর্মরত সাংবাদিকদের উপর হামলা,তথ্য সংগ্রহে বাধা এবং ক্যামেরা,মোবাইল ছিনতাহের প্রতিবাদে সাংবাদিক মোঃ রায়হান পারভেজ শেরপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় ৩০ জানুয়ারি রোজ সোমবার দুপর ১ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা এলাকায় শামিম ড্রাইভারের ডিওআরবির গুদামে ডিওআরবির সাথে বালি মাটি গৌ-খাদ্যের কাঁচা মালের মিশ্রণ করছে, এই সংবাদের ভিত্তিতে সংবাদকর্মী, রায়হান পারভেজ,রুহুল আমিন,মাসুদ রেজা মিলটন,মেহদি হাসান মজনু,মাসুদ রানা,তথ্য নিতে শামীমের ড্রাইভারের ভেজাল ডিওআরবির গুদামে যায়। এবং গুদামে কাজে থাকা কর্মরত শ্রমিকদের অনুমতি নিয়ে গুদামের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে গিয়ে দেখতে পায় যে ডিওআরবির সাথে বালি মাটি ও পোড়া মাটির মত দেখতে পাতলা আবরণ মিশ্রণ করছে, সাংবাদকর্মীদের হাতে থাকা মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলে ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম ড্রাইভার ও তার ম্যানেজার নুরু মিয়া সহ সাথে থাকা অজ্ঞাত ৭/৮ জন মিলে সাংবাদকর্মীদের অখ্যাত ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে ও প্রাণ নাশের হুমকি দেয় এবং বলে যে তোদের যেখানে পাবো সেখানেই মেরে ফেলবো, সেই সাথে মোবাইল ফোন ও দুটি ভিডিও ক্যামেরা ছিনতাই করে নেয়, সাংবাদকর্মীরা প্রাণ বাচাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এই বিষয়ে শেরপুর থানায় ওসি মোঃ আতাউর রহমান খন্দকার জানান, অভিযোগ পেয়েছি এবং ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন উদ্ধার চেষ্টা চলছে, অভিযান চালিয়ে ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম কে আটক করা হয়েছে ।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.