Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন করলেন সেনা প্রধান।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধিঃপার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে পার্বত্য চট্টগ্রামের দূর্গম সাইচাল আর্মি ক্যাম্পের জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন এলাকায় সীমান্ত সড়কের প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
এ সময় সেনা প্রধানের সাথে লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ারি হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিব উল্লাহ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিএসপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসিসহ রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডারসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সেনা প্রধান বলেন, পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকাগুলোতে কাজ করা খুবই কষ্টসাধ্য। এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশেও এই বর্ডার রোড ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, দূর্গম এই এলাকা কাজ করতে গিয়ে কষ্ট হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সড়কের কাজ সমাপ্ত করা হবে।  আমি পরিদর্শন করতে আসা হলো এই এলাকায় যারা কাজ করছে তাদের মনোবল বাড়ানোর জন্যই আসা।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অংশ হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সীমান্ত সড়ক নির্মাণ (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্প হাতে নেয়।
প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৮ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকল্পটির কাজ চলছে। সড়কটির মোট দৈর্ঘ্য ১ হাজার ৩৬ কিলোমিটার।

editor

Recent Posts

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল

ফখরুল আলম সাজু ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং পেশাজীবি সমবায় সমিতির নির্বাচনে…

11 hours ago

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর। সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর…

16 hours ago

ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়নের মানরা পশ্চিমপাড়া-গাঙ্গপাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান…

17 hours ago

আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ১ গৃহবধূকে হত্যা…

22 hours ago

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী…

1 day ago

আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এর নির্দেশনায় অপরাধ দমন ও…

1 day ago

This website uses cookies.