Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

দামে মানে মিল না থাকায় জৌলুশ হারাচ্ছে চকবাজারের ইফতারি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর পুরান ঢাকার চকবাজার ঐতিহ্যবাহী ইফতারির বাজার হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছর ধরে বাজারের চিত্র অনেকটাই ভিন্ন, ক্রেতাদের অভিযোগ দাম বেশি এবং মান খারাপ হওয়ায় কেনা-কাটায় আগ্রহ হারাচ্ছেন ক্রতারা,

ব্যবসায়ীরাও বলছেন, প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। এক্ষেত্রে নতুন বিক্রেতাদের অনভিজ্ঞতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে দায়ী করছেন তাঁরা।

৭ মার্চ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ শুক্রবার ছুটির দিন হলেও চিরচেনা ভিড় নেই চকবাজারে, উচ্চমূল্যের কারণে ক্রেতারা কম ইফতার সামগ্রী কিনছেন।

ক্রেতাদের আকর্ষণ বড় বাপের পোলায় খায় ঠোঙা ভইরা লইয়া যায়, চিকেন সাসলিক, আস্ত কোয়েল, আস্ত খাসির রান ভুনা, সুতি কাবাব, শরবত-ই মোহাব্বত প্রভৃতির চড়া মূল্যের কারণে এসব পণ্যের বিক্রি কমেছে।

ক্রেতাদের সঙ্গে কথা বলতে জানা যায় যে, চকবাজারের অধিকাংশ মুখরোচক আইটেমই সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে ইচ্ছা থাকলেও কিনতে পারছেন না অনেকেই।

রাশিম মোল্লা নামের এক ক্রেতা জাগো সাংবাদিকদের বলেন, ইফতারির কমন আইটেম গুলোর দাম অনেকটা বেশি। পরিবারের জন্য ইফতারি নিতে গেলে কমপক্ষে একদিনে হাজার টাকা উপর বেশী খরচ করতে হবে।

আরেক ক্রেতা জামিল হোসেন জানান, চকবাজারের ইফতারির স্বাদ আগের মতো নেই, অনেক দূর থেকে মানুষ আসে মুখ রোচক এসব খাবারের টানে, অথচ আগের সেই মান এখন আর নেই, এরপর আবার দাম বেশি।

রামপুরা থেকে চকবাজারে ইফতার কিনতে আসা ফয়সাল বিল্লাহ ক্রেতা বলেন, প্রতিবছর এখানে আসি, কিন্তু খাবারের মান দিন দিন খারাপ হচ্ছে।

যে মশলা ব্যবহার হচ্ছে, এতে অসুস্থ হওয়ার শঙ্কা রয়েছে, এর মাঝে দামও অনেক বেশি, তাই আগের মতো কেনা-কাটা করছি না।

তবে বিক্রেতারা বলছেন, নতুন অনেক বিক্রেতা বাজারে প্রবেশ করায় পণ্যের গুণগত মান কমছে, যা ক্রেতাদের আস্থা হারানোর অন্যতম কারণ।

চকবাজারে ৩০ বছর ধরে ব্যবসা করছেন মো. ফারুক মিয়া তিনি বলেন, তিন পুরুষ ধরে এখানে ব্যবসা করছি, এটা মুঘল ঐতিহ্যের ইফতার, যদিও এখন অনেক সমালোচনা হচ্ছে, এর কারণ অনেক নতুন দোকানি এসেছেন যারা ইফতার সামগ্রীর মান ঠিক রাখতে পারে না।

ফলে ক্রেতারা সন্তুষ্ট নয়, বিক্রিও কম, এরপরও অনেক পুরোনো ব্যবসায়ী আছেন যারা খাবারের মান কিন্তু ধরে রেখেছেন।

ব্যবসায়ীরা অনেকে বলছেন, ঐতিহ্য ধরে রাখতে হলে মান ও দাম নিয়ে আরও সতর্ক হতে হবে বিক্রেতাদের। নাহলে আগামীতে চকবাজারের ইফতারির জনপ্রিয়তা কমতে পারে।

৩০ টাকা, দুধ নান ৬০ টাকা, আলু পরোটা ৩০ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে।

এছাড়া শাহী পরোটা ৭০ টাকা পিস, চিকেন সাসলিক ৫০ টাকা পিস, পনির ৮০০ টাকা কেজি ও শাহী জিলাপি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, দইবড়া ১৫০ টাকা কেজি, বাটার নান ১৫০ টাকা পিস, রেশমি কাবাব ১২০ টাকা পিস, ফালুদা ৫০ থেকে ১০০ টাকা বাটি ও মুড়ি মানভেদে ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পানীয়ের মধ্যে শরবত-ই মোহাব্বত প্রতি লিটার ২০০ টাকা, মাঠা ১০০ টাকা, শাহী মালাই শরবত ১০০-২০০ টাকা এবং লাবাং ২২০ টাকা লিটার দরে বিক্রি করে দেখা গেছে।

শাহী পরোটা বিক্রেতা আব্দুল কাদের জানান, সপ্তাহিক ছুটি শুক্রবার হিসেবে ক্রেতা কম, এই এলাকার হিজিবিজি অবস্থা, পাশাপাশি তীব্র যানজটের কারণে অনেকে আসতে চান না, একটা সময় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো, এখন আর আসে না, প্রতিদিন ১০০ পিস পরোটা বিক্রির টার্গেট থাকে, দুপুরের পর থেকে ৩০টা পরোটা বিক্রি করেছি মাত্র।

Md Akash Hossain

Recent Posts

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

2 minutes ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

8 minutes ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

44 minutes ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

48 minutes ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

1 hour ago

উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য

পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকশ্রেণি কীভাবে বাংলা ভাষা ও বাঙালি জনগোষ্ঠীর প্রতি ঔপনিবেশিক ও বর্ণবাদী…

1 hour ago

This website uses cookies.