Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পবিত্র রমজান উপলক্ষে মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষে নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার(৬ মার্চ) উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও সহকারী কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ইফতার সামগ্রী,ফলের দোকান ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উক্ত আদালতে অপরিষ্কার পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজন দোকানদারকে ২০০০/- টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ।

এ সময় অতিরিক্ত দামে যাতে তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করে সে বিষয়ে সকল দোকানদারগণকে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স এবং শেখের বাজার পরিচালনা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Md Akash Hossain

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

11 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

11 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

16 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

17 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

17 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

17 hours ago

This website uses cookies.