রমজান মাস ব্যাপী রাজবাড়ীতে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ‘ন্যায্য মূল্যে’র বাজারের উদ্বোধন করা হয়েছে।
গেল বুধবার সকালে শহরের ২নং রেইলগেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘ন্যায্য মূল্যে’র বাজারের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইমরুল হাসান ,এনডিসি নাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
ন্যায্য মূল্যের বাজার উদ্বোধনের পর বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক । লাল শাক, ডাটা শাক, ডিম, তরমুজ, টমেটো, বেগুণ, কাঁচা মরিচ , পেঁয়াজ, কাঁচা কলা ,মিষ্টি কুমড়া, পেঁপে ,শশা সহ নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের পণ্য দেখা যায় বাজারে। প্রথম দিনে ৫জন দোকানী আসেন আগামীতে আর-ও দোকান আসবে বলে আসা পণ্য কিনতে আসা ব্যাক্তিদের।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনা সতেজ শব্জি অন্যান্য বাজারের তুলনায় ২ থেকে ৩ টাকা কমে পাওয়া যাবে এ বাজারে। এ বাজারের কোন দোকানিকে কোন ট্যাক্স দিতে হবে না । জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এখানে দোকান করে দেওয়া হয়েছে। দোকান ভাড়া দিতে হবেনা। রমজান মাস উপলক্ষ্যে সারা মাস জুড়ে ক্রেতারা যেন স্বল্প মূল্যে কাঁচা বাজার করতে পারে এ বিষয়টি মাথায় রেখে ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। রমজান মাস ব্যাপী চলবে এ বাজার ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ…
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার…
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন…
দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।…
ক্ষমতায় ফেরার পাঁচ বছর পর তালেবান আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা আনলেও নারী অধিকার, সামাজিক নীতি…
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব…
This website uses cookies.