মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার রংপুর
আজ (৪ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুরে
উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে
মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুনের এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান( ৫৫) উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মরহুম মতিয়া মিয়ার বড়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আতিয়ার রহমান কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার আপন ছোট ভাই মাদকাসক্ত শরিফুল ইসলাম(৪০) নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার রহমান টাকা দিতে অস্বীকৃতি জানালে কোনো কিছু বুঝে ওঠার আগেই ছোট ভাই শরিফুল হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। কোদালের আঘাতে মাটিতে লুটে পড়েন। এসময় হাতে থাকা কাস্তে দিয়ে গলায় পূণরায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার মিয়া মৃত্যুবরণ করেন।
নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।
২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…
পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান…
বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…
জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…
This website uses cookies.