স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার সকালে রংপুরের পীরগাছায় পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় হিজবুত তাওহীদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উত্তেজিত জনতা সংগঠনটির সদস্যদের ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৩টি বাড়ি ভাঙচুর করেছে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার এবং আরও ২ জনকে হেফাজতে নিয়েছে।
আজ সোমবার সকালে আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে ৩০-৩৫ জন বহিরাগত ব্যক্তির সমাগম ঘটে এবং তারা গোপন বৈঠক করছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা হিজবুত তাওহীদের সদস্যদের ৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ৩টি বাড়ি ভাঙচুর করে।
ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রংপুর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি শান্ত করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদরী জানান, হিজবুত তাওহীদের সদস্যরা গোপন বৈঠকের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা স্থানীয়দের সহায়তায় ৪ জনকে গ্রেপ্তার এবং ২ জনকে হেফাজতে নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২