নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার-০৩
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীতে পিকআপ ভর্তি ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প সদস্যরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এসময় ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ ও জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন মৌলিক গান 'তোমার কলরব' নিয়ে সংগীতের ভুবনে ফিরলেন কণ্ঠশিল্পী মিলানা মমিন।
রাজধানীর প্রধান কার্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের আর্থিক অগ্রগতি…
ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই…
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শত্রুর ক্ষেত্রে আদালতকে…
সিলেটের কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেছেন, রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশে…
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। বিদায়ী…
This website uses cookies.