Header Premium (728×90)

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা

রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত প্রধান কার্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৬৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।

সভায় ব্যাংকের বর্তমান আর্থিক অগ্রগতি, সার্বিক ব্যবসা পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়া ব্যাংকের পরিচালনা কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরীসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও পরিচালকমণ্ডলী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত পরিচালকদের মধ্যে ছিলেন আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, মাহবুব আহমেদ, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্, আলহাজ্ব আহমেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব প্রকৌশলী খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, খাজা শাহরিয়ার, মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ।

নিয়ন্ত্রক সংস্থার বিশেষ পর্যবেক্ষক হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লাহ্ খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উক্ত পর্ষদ সভায় অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

4 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

23 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

25 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

28 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

32 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

47 minutes ago

This website uses cookies.