Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়া মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

 

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ২টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদন্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।

গত ২৯শে জানুয়ারি (সোমবার) ২০২৩ইং তারিখ দুপুরে উপজেলা রোয়াজারহাট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে এ জরিমানা করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, প্রশাসনের নিয়মিত অভিযান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোয়াজারহাট আজিজ ফার্মেসিকে নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র‍্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা এবং হালিমা কসমেটিক্সকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে আরো জানা যায়, বিদেশী এ সকল প্রসাধনী পণ্য বৈধ উপায়ে আনা হয়নি, যার ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে। বিএস টি আই এর অনুমোদনহীন এসব প্রসাধনী সামগ্রীর ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। এ সময় নষ্ট ফ্রীজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত সকল ঔষধ জব্দ করা হয়েছে।

mottalib

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

16 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

16 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

16 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

16 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

16 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

16 hours ago

This website uses cookies.