Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জামালপুরের সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

জামালপুরের মেলান্দহে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা জানতে গিয়ে উপজেলার ৭নং চরবানি পাকুরিয়া ইউনিয়ন সহকারী ভূর্মি কর্মকর্তা সানাউল ইসলাম হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। (২৯ জানুয়ারি) রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসে ঘটনার শিকার ভুক্তভোগী তিন সাংবাদিক ও অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের শুনানি ও লিখিত বক্তব্য নিয়েছেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা জুঁথি। এ সময় জেলা উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী সাংবাদিক রকিব হাসান নয়ন জানান, সে দিনের ঘটনায় আমাকে উপজেলা ভূমি অফিসে ডাকা হয়েছিল আমিসহ সেদিন লাঞ্ছিত হওয়া আরও দুই সাংবাদিক উপস্থিত হয়ে ঐ দিনের ঘটনার প্রমাণাদি অডিও ভিডিওসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি।

সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ জানান, ঐ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। এর আগে এই ভূমি কর্মকর্তা উপজেলার ফুলকোঁচা ইউনিয়ন ভূমি অফিসে থাকাকালীন ঘুষ বাণিজ্য করায় সেবা নিতে যাওয়া এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে।

সেদিন এসব অনিয়ম ঘুষ নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে আমাদের ধাক্কা দিতে দিতে বের করে দেন।

মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ জামাল জানান, ঐ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দ্রুত সময়ে বিচার দাবি করছি। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, ঐ ঘটনায় তদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দ্রুত সময়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

editor

Recent Posts

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

14 hours ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

14 hours ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

14 hours ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

14 hours ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

15 hours ago

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ মিনারের পেছনের রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান…

16 hours ago

This website uses cookies.