স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২২ ফেব্রুয়ারি) শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির রংপুরের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক ডা, কাওছার আহাম্মেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকবৃন্দগণ।
এসময় বক্তারা আগামী (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার এর মধ্যে তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন। অন্যথায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকবৃন্দগণ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২