ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন
স্টাফ রিপোর্টার রংপুর
আজ (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বৃহস্পতিবার
রংপুরে দেশীয় অস্ত্রসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
(১৯ ফেব্রুয়ারি) বুধবার
রাত সাড়ে ১১টায় নগরীর কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আলমনগর এলাকার নিলয় হোসেন তনু ও নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস।
জানা যায়, (১৮ ফেব্রুয়ারি) বুধবার ভোরে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে দর্শনা যাওয়ার পথে শুটকির আড়তের সামনে মোটর সাইকেলে ৩জন ছিনতাইকারী ১ রিকশার গতিরোধ করে। পরে রিকশায় থাকা ২জন ছাত্রের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ টাকা ছিনিয়ে নিয়ে নেন। এসময় তাদের মারধর করে ছিনতাইকারীরা। এমন অভিযোগ পেয়ে তাজহাট থানা পুলিশ দিনভর অভিযান চালায়। অভিযানে ছিনতাই হওয়া ২টি মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় ছোরাসহ ২জন ছিনতাইকারীকে ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহ আলম বলেন, গ্রেফতারদের নামে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…
ফখরুল আলম সাজু আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…
নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের ফুটপাতের রাস্তায় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো ১ পরিচয়হীন,…
This website uses cookies.