বিশ্ব বেতার দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাওয়ান উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিল
বেতার ও জলবায়ু পরিবর্তন ” ।
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘তারুণ্যের অগ্রযাত্রায় বেতার‘ স্লোগানে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরতলীর লিংক রোডস্থ আঞ্চলিক বেতার কেন্দ্র প্রাঙ্গনে থেকে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ বেতার, কক্সবাজার এর আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেতার একটি শক্তিশালী গণমাধ্যম। বেতার দুর্যোগের সময়ে সঠিক বার্তা, দিক-নির্দেশনা, কৃষি সেবা, মহামারি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আঞ্চলিক পরিচালক আরো বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রসারের ফলে সম্প্রচার জগতে ব্যাপক পরিবর্তন আসলেও গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম।

বি়ভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন সহকারে শোভাযাত্রাটি কেন্দ্র প্রাঙ্গন থেকে বের হয়ে কক্সবাজার- টেকনাফ সড়কের ওয়েডিং পার্ক ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা ঘুরে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।
উদ্বোধন এবং শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী এ,টি,এম মেহেদী কামাল, উপ- আঞ্চলিক পরিচালক এ এস এম নাজমুল হাছান, সহকারি পরিচালক (অনুষ্ঠান) আহমদ মুনতাসির মুয়ীয চৌধুরী, সহকারি বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী, উপ- আঞ্চলিক প্রকৌশলী মোঃ আব্দুল মুন্নাফ,
বেতারের অন্য কর্মকর্তা, অনুবাদক, বিভিন্ন উপজেলা সংবাদদাতা, সংবাদ পাঠক-পাঠিকা, উপস্থাপক, শিল্পী, কলা-কুশলীসহ কমিউনিটি রেডিও নাফ ও সৈকতের কর্মকর্তারা।

পরে আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে নিজস্ব সভা কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

8 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

9 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

9 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

9 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.