শাজাহানপুরে ৭০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রুবেল হাসান, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার এলাকায় ৭০ পিচ ফেন্সিডিলসহ মায়া রানী (৪৮) নামে এক নারী মাদক ব্যাবসায়িককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মায়া রাণী উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত শুভংকর চন্দ্র শীলের স্ত্রী। এ ঘটনায় মামলা দায়ের শেষে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত মায়া রানীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৯টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে মায়া রানীর বসত বাড়ির নিজ ঘরের টেলিভিশনের নীচে একটি নীল রংয়ের কাপড়ের শর্পিং ব্যাগের ভিতর থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ধৃত মায়া রানীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য পাওয়া গেছে। মাদক মামলায় উক্ত আসামীকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.