পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র আসিফ
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
নিখোঁজ আসিফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গোদার বাজার গ্রামের মো. আবুল পালাম আজাদের ছেলে। সে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রাজবাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে আসিফ মুস্তাহিদ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে চার বন্ধু গোসল নেমে সাঁতরে নদীর মাঝ চলে যায়। ফিরে আসার সময় ঢেউয়ের মধ্যে পরে যায় তারা। এসময় তিন বন্ধু নদীর পাড়ে আসতে পারলেও আসিফ ডুবে যায়।
পরে স্থানীয়রা নদীতে নেমে আসিফের সন্ধান করে না পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়। দুপুর ২টার দিকে ফরিদপুর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রকে পাওয়া যায়নি।
আসিফের বন্ধ সানি জানান, তারা নদীতে গোসল করতে নেমে সাঁতরে চলে এলেও আসিফ ডুবে যায়। পরে বিষয়টি সবাইকে জানানো হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. নেছার আলী জানান, ছয় সদস্যের একটি ডুবরি দল দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনের উদ্ধার অভিযানে স্কুলছাত্রকে পাওয়া যায়নি। নদীতে অনেক স্রোত রয়েছে। তবে পরিবার চাইলে আগামীকাল দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হবে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
This website uses cookies.