রংপুরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনা; চিরকুটে ফোন নম্বর দিয়ে বিকাশে টাকা দাবি
স্টাফ রিপোর্টার
রংপুরে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনা। চুরির পর চিরকুটে লিখে রেখে যাচ্ছেন চোর তার ফোন নাম্বার। পরে ভুক্তভোগীরা ওই নাম্বারে ফোন করলে বিকাশে মোটা অঙ্কের টাকা দাবি করছেন চোর। টাকা পেলেই মিটার ফেরত দেয়ার আশ্বাস দেওয়া হচ্ছে ভুক্তভোগীকে। এই ঘটনায় ক্ষুব্ধ দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের।
আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর নগরীর নগর মীরগঞ্জ এলাকার মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী ব্যবসায়ী। তার সোমবার রাতে থ্রি ফেজ শিল্প মিটার চুরি হয়। তার মিটার চুরির পর চিরকুটে নাম্বার লিখে যায় চোর।
ভুক্তভোগীরা জানান, চুরির পর সেখানে রেখে যাওয়া হয় ফোন নাম্বার লেখা একটি চিরকুট। সেই নাম্বারে ফোন করলে বিকাশে টাকা চাচ্ছে চোর। এমন ঘটনা রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছাসহ বিভিন্ন এলাকায় ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু মিটার নয় চুরি হচ্ছে বৈদ্যুতিক তারও। চুরির পর জোর গলায় স্বীকার করে মিটার ফেরত দিতে টাকাও চাওয়া হচ্ছে ভুক্তভোগীর কাছে। টাকা না পেলে দেওয়া হচ্ছে হুমকি। অভিনব এই চুরির ঘটনায় আতঙ্কিত তারা।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে এমন মিটার চুরির ঘটনা ঘটলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুধু চুরির মধ্যে সীমাবদ্ধ নয় চোর। আবারও মিটার সংযোগ নিলে। সেটিও ভেঙে দিয়ে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ পেতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন তারা। এরকম ঘটনা এর আগেও জেলার বিভিন্ন উপজেলায় ঘটলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ
সমিতি-২, রংপুরের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. নাঈম জানান, এই ঘটনায় তারাও বিব্রত। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের জোরাল সহযোগিতা চাইবেন তারা।
রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম সরদার জানান, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পেয়েছেন। দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নামবেন তারা।
সময় ডেস্ক রিপোর্ট: ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন…
যখন সময় ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাও জেলা পীরগঞ্জে ৫ নং সৈয়দপুর ইউনিয়নের ১২৫ নং ভুরভুসী কালী…
স্টাফ রিপোর্টার রংপুর: খরচ আর খরচ-এই এক শব্দেই যেন আটকে গেছে মানুষের জীবন। বাজারে ঢুকলেই…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রা বন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ এলাকায় অবস্থিত শাহ আমানত…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…
This website uses cookies.