কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আজ রবিবার (১০ ডিসেম্বর ) সকাল ১১টায় কুষ্টিয়ার খোকসায় পৌর বিএনপির উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ৯ নভেম্বর ঘোষণা দেয়,১০ নভেম্বর বিকেল ৩টায় ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল করবে। আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করতে খোকসা পৌর বিএনপির নেতাকর্মীরা সকালের থেকেই প্রস্তুতি নেয়।
খোকসা পাইলট হাই স্কুল মাঠের কাছে বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সকাল ১১টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা খোকসা বাজার প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক যুবনেতা মুস্তাফিজুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী, থানা কৃষক দলের আহ্বায়ক রফিক মন্ডল, যুবনেতা বাংলা, এবং পৌর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে যুবসংঘ ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি আওয়ামীলীগ কে ঘরে নিরাপদ থাকতে বলেন।রাজপথে নামলে,বাংলার মাটিতে আর থাকতে দেয়া হবেনা বলে হুশিয়ারি দেন।
ফখরুল আলম সাজু খুলনায় দায়িত্ব পালন কালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাতে ঘরবাড়ি…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে অবৈধ ভাবে কৃষি…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ শিক্ষার্থী…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পল্লী বিদ্যুতের সংযোগ, আর এ…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৮ এপ্রিল) শনিবার দুপুরে দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের…
This website uses cookies.