Header Premium (728×90)

ইসলাম ও জীবন

এ দেশে মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না

স্টাফ রিপোর্টার রংপুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে,সে দেশে সব প্রকার বৈষ্যমের কবর রচনা হোক। যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।

আজ (২ সেপ্টেম্বর) সোমবার দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রুদ্রসেন, অন্যান্য শহীদ, আহতদের জন্য সমাবেশ-দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক, যারা জন্মগ্রহণ করবে তারাও এই দেশের মানুষ। কোনো বিশেষ গোষ্ঠী বৈষম্যবিরোধী আন্দোলন করেনি। এই আন্দোলন করতে গিয়ে দেশের সোনার সন্তানরা শহীদ হয়েছেন। বুকের তাজা রক্তে ভরে উঠেছে এই দেশের রাজপথ। হাজারো প্রাণের বিনিময়ে এই সফলতা যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ তা সহ্য করবে না। আপামর জনতার আন্দোলনকে কাজে লাগিয়ে যদি কোনো দল সুফল নিতে চায় তা হবে না। যদি কেউ এই আন্দোলনের সুফলকে ব্যবহার করতে চান তাহলে মানুষ তা রুখে দেবে।

ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্য জানিয়ে জামায়াতের আমির বলেন, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের লক্ষ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে সারাবিশ্বে মাথা উঁচু করে গর্বের সঙ্গে পরিচয় দিতে পারেন।

জামায়াতের আমির আরও বলেন, যারা শহীদ হয়েছেন, তাদের বীরের মর্যাদা দেওয়া হবে। যাতে শহীদদের পরিবার বলতে পারেন, আমাদেরও একজন শহীদ আছে। আমাদেরও একজন আবু সাইদ, মুগ্ধ, রুদ্রসেন ও রাহুল আছেন।

তিনি বলেন, আগে বিদ্যালয়গুলোতে মারামারি হানাহানি হতো। এখন সেই বিদ্যালয়ের ছাত্ররা একত্র হয়ে নিজেরা যা পেরেছে দিয়ে বন্যার্তদের সহায়তা করেছে। সব বাবা-মা চায় তার সন্তাদের তাদের চেয়ে বড় হোক, ভালো থাকুক। আমরা এমন একটি সমাজে গড়ব। যে সমাজে আমরা সবাই মিলে থাকব।

এ সময় শহীদ ৭টি পরিবারকে ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে তিনি শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত রুদ্রসেনের দিনাজপুর শহরের পাহাড়পুরের বাসভবনে যান। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং সমবেদনা জানান।

Md Akash Hossain

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

6 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

7 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

7 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

7 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

7 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

8 hours ago

This website uses cookies.