Header Premium (728×90)

অপরাধ

কুষ্টিয়ায় সাংবাদিককে এলোপাতাড়ি কোপালো দুর্বৃত্তরা

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।বুধবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবদল নেতা শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসিবুরের ওপর হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাম হাতের কবজি ভেঙে যাওয়াসহ একটি গুরুত্বপূর্ণ শিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাতের আঙুলে, বুকে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।এদিকে, হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া মডেল থানায় যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করে কুষ্টিয়া প্রেস ক্লাব ও কুষ্টিয়ার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।অবস্থান কর্মসূচিতে অংশ নেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলুসহ অন্যরা।সাংবাদিক নেতারা হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশকে ৩৬ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে থানা চত্বরে গিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা দৈনিক যখন সময় কে  বলেন, এরই মধ্যে হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Md Akash Hossain

Recent Posts

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

16 hours ago

পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…

16 hours ago

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি

যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…

16 hours ago

রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…

16 hours ago

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…

20 hours ago

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…

22 hours ago

This website uses cookies.