Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইলে সেই নারী কেলেঙ্কারির চিকিৎসক শশাঙ্ক ঘোষ চন্দ্রকে বদলি।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে সেই নারী কেলেঙ্কারির চিকিৎসক শশাঙ্ক ঘোষ চন্দ্রকে বদলি। নড়াইলের কালিয়া উপজেলার আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ককে রংপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বদলি করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে, পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর- রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
নড়াইল জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাক্তার শশাঙ্ককে বদলির আহ্বান জানান প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
উল্লেখ্য, ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের নারি কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি, হাসপাতালের পুকুরের মাছ বিক্রির টাকা লোপাট, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের কাছে অর্থ দাবি নিয়ে গত ৬ তারিখে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র পেশ করেন কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক মোতালেব হোসেন, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
অভিযোগের পেক্ষিতে বিভিন্ন অনলাইন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হলে গত শুক্রবার সেই খবরকে ভুয়া ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সরকারি ছুটির দিনে নিজ কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করেন ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষ।

পরবর্তীতে গত শনিবার কালিয়া উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডাক্তার অনিয়মের বিরুদ্ধে ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কালিয়া উপজেলার কয়েক শত লোকজন।

সেই মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া

Md Akash Hossain

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

17 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

17 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

17 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

17 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

18 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

18 hours ago

This website uses cookies.