নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন
গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ আল মারুফ ইমন (২৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান (২৩) নড়াইল জেলার সদর থানার পঙ্কবিলা গ্রামের আলম শেখের ছেলে এবং মোঃ আল মারুফ ইমন (২৪) নড়াইল সদর উপজেলার লষ্করপুর গ্রামের গোলাম রবের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলিডাঙ্গা গ্রামের হরিচাঁদ দাস এর চায়ের দোকানের সামনে হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সি, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ আল মারুফ ইমন (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা সোনাগাজীতে ঈদুল আজহার আনন্দকে আরও অর্থবহ করে…
যখন সময় ডেস্ক রির্পোট: বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা…
ফখরুল আলম সাজু ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে…
ফখরুল আলম সাজু নীলফামারী জেলা ডোমার উপজেলার আরডিআরএস মোড় সংলগ্ন মোলানী পাড়ায় শাপলা আক্তার (১৮)…
This website uses cookies.