Header Premium (728×90)

আইন ও আদালত

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও রয়েছে।

২৯ মে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের ১টি আভিযানিক দল পৌরসভার সমতা ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃতরা হলেন,শেরপুরের নালিতাবাড়ির মায়াঘাসি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের আরাপাড়া গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৪৪), রাঙ্গামাটির লংগদুর রাজনগর গ্রামের মোঃ আজিজুলের ছেলে মোঃ দিদার হোসেন (২৮) এবং শেরপুরের নালিতাবাড়ির শালমারা গ্রামের আজাহার আলীর ছেলে সুরুজ আলী (২৮) তারা সবাই দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ও শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলেন।

​কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা সহ নিয়মিত ওয়ারেন্ট রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

রাঙ্গামাটি জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

saju

Share
Published by
saju

Recent Posts

ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যখন সময় ডেস্ক রির্পোট: বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী…

54 minutes ago

ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

ফখরুল আলম সাজু ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে…

2 hours ago

নীলফামারীতে ১ তরুণীর আত্মহত্যা, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

ফখরুল আলম সাজু নীলফামারী জেলা ডোমার উপজেলার আরডিআরএস মোড় সংলগ্ন মোলানী পাড়ায় শাপলা আক্তার (১৮)…

3 hours ago

সাতক্ষীরার কোরবানিকৃত পশুর চামড়ার ক্রেতা নেই, মাটিতে পুতে ফেলছেন অনেকে

যখন সময় ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল আযহায় কোরবানিকৃত পশুর চামড়া বিক্রি…

3 hours ago

জামালপুরে গলায় মাংস আটকে ১ কিশোরের মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: জামালপুর জেলায় ইসলামপুরে গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে ১…

3 hours ago

যশোরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শিশু আহত

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় পুকুরের পাশে পরিত্যক্ত বোমা…

3 hours ago

This website uses cookies.