নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার দুইজন। নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মো.আলাউদ্দিন শেখ (২৫) ও মো. আশিক শেখ (২৪) নামের দুইজন গাজা কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম।
গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে এবং মো.আশিক শেখ (২৪) নড়াইল জেলার লোহাগড়া থানার ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালবরাত কদমতলা শহিদুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দার পুলিশ ডিবির ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো.ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন শেখ (২৫) ও মো.আশিক শেখ (২৪)কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.