Header Premium (728×90)

অপরাধ

বগুড়ার শেরপুরে ৫৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বোতল ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। ৭ ফেব্রুয়ারী বুধবার রাতে উপজেলার ধুনকুন্ডি পেন্টাগন হোটেল এর সামনে ঢাকা গামী লেনে রাত্রীকালীন মোবাইল এবং চেকপোষ্ট ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যম্পের ওসি আবুল ফয়সল এর নেতৃত্বে এসআর পরিবহন এর ঢাকা মেট্র ব ১২-২৯৫৫ নং গাড়ী থেকে আটক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যম্পের সার্জেন্ট মাসুদ রানা, এ এসআই আমিরুল, আজাদ প্রমুখ।
জানা যায়, বুড়িমারি থেকে ছেরে আসা ঢাকাগামী এসআর পরিবহনের এসি গাড়ী যার নং (ঢাকা মেট্র ব-১২- ২৯৫৫)নং গাড়ির সিট নং সি-৩ যাত্রী মাখন চন্দ্র রায় (৩০), পিতা অরুন চন্দ্র রায়, সাং চলবলা, ডাকঘর- সোনারহাট, থানা কালিগঞ্জ, জেলা লালমনির হাট । এসআর এসি পরিবহনের ট্যাগ নং ১৬২৬৯ সিরিয়াল নং-১৯ লোকারে রাখা মাখন চন্দ্র রায় এর সাদা রংঙ্গের প্লাস্টিকের বস্তা বাসের হেলপার আকুল ২২ লোকার থেকে বাহির করা মতে এবং মাখন চন্দ্র রায় এর সনাক্ত মতে তাহার উক্ত বস্তা তল্লাশি করে ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যম্পের ওসি আবুল ফয়সল জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

selim

Recent Posts

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

9 hours ago

পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…

9 hours ago

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি

যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…

10 hours ago

রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…

10 hours ago

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…

14 hours ago

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…

15 hours ago

This website uses cookies.