Header Premium (728×90)

অপরাধ

বগুড়ার শেরপুরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে সাংবাদিকের উপর হামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণকে আহত করেছে এক দুর্বৃত্ত। আজ ৯ জানুয়ারী (মঙ্গলবার) রাত আড়াইটার দিকে পৌর শহরের গোসাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ তার বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন। মঙ্গলবার রাত আড়াই টার দিকে তার বাড়িতে বালু সরবরাহ করতে একটি ট্রাক আসে। এ সময় তিনি বাড়ি থেকে বের হয়ে মেইন গেইটে তালা দিয়ে বালু নামানোর স্থান দেখাতে যান। ৫ থেকে ৭ মিনিট পর আবার বাড়িতে ফিরে তিনি তার বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। শোবার ঘরে ঢুকে তিনি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে দেখতে পান। বাঁধনের উপস্থিতি টের পেয়েই ওই যুবক বাঁধনকে লোহার রড দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করার চেষ্টা করেন। তার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এলে যুবকটি পালিয়ে যান।

এ বিষয়ে বাঁধন কর্মকার কৃষ্ণ বলেন, ‘অজ্ঞাত ওই ব্যাক্তি আমার ঘরে রাখা ১০ হাজার টাকা ও কিছু ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে গেছে। তবে তাকে আমার চোর মনে হয়নি। চোর হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু, সে আমাকে উপর্যুপুরি আঘাত করে গুরুতর আহত করেছ। এছাড়াও সে আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এ থেকে বোঝা যায়, আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়ে থাকতে পারে। রাত গভীর হওয়ায় প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে সকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিঙ্কন জানান, ‘ভুক্তভোগীকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাম পায়ের গোড়ালির হাড় ফেটে গেছে ও ডান পায়ের গোড়ালিও ফুলে গেছে। এছাড়া তার দুই হাঁটু, কনুই, মাথা সহ সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা অজ্ঞাত ওই ব্যাক্তিকে সনাক্ত করার চেষ্টায় আছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’

selim

Recent Posts

প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…

17 hours ago

সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা সোনাগাজীতে ঈদুল আজহার আনন্দকে আরও অর্থবহ করে…

17 hours ago

ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যখন সময় ডেস্ক রির্পোট: বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী…

18 hours ago

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা…

19 hours ago

ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫

ফখরুল আলম সাজু ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস ভাগাভাগিকে…

20 hours ago

নীলফামারীতে ১ তরুণীর আত্মহত্যা, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

ফখরুল আলম সাজু নীলফামারী জেলা ডোমার উপজেলার আরডিআরএস মোড় সংলগ্ন মোলানী পাড়ায় শাপলা আক্তার (১৮)…

20 hours ago

This website uses cookies.