Header Premium (728×90)

অপরাধ

আমলাপাড়ায় সময় নির্ধারণ করে চলছে শুভর মাদক বিক্রি

জিহাদ হোসেন নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়নগঞ্জের আমলাপাড়া এলাকার বেশ কয়েকটি মাদক স্পটে হাত বাড়ালেই মিলছে মাদক ব্যবসায়ী শুভর ইয়াবা, হেরোইন ও গাঁজা। কিছুদিন পূর্বেও শিশু অপহরন ও ধর্ষন মামলায় গ্রেফতার হলেও আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে এসে ফের জড়িয়ে পড়ছে মাদক কারবারে। মাদক ব্যবসায়ী শুভ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা পৌঁছে দিচ্ছে নেশাখোরদের হাতে। মোটরসাইকেল নিয়ে এলাকা দাবিয়ে বেড়াচ্ছে।

নেশার কবলে পড়ে এলাকার তরুণ শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। অনেকে নেশার টাকা সংগ্রহ করতে না পেরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চরম দুশ্চিতায় আছেন। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক বিক্রেতা এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগাদা দেন। সব ধরনের নেশাজাত দ্রব্য বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি করেন তারা।

জানা গেছে, শহরের আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভর মাদক বিক্রি দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে।অনেকটা শিডিউল আকারে মাদক বিক্রি করে থাকেন মাদক ব্যবসায়ী শুভ। অনেক সময় প্রকাশ্যেই বেচাবিক্রি হচ্ছে মাদক। মাদকে আসক্ত অনেক তরুণের মস্তিষ্কে মারাত্মক সমস্যা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন তারা।

স্থানীয়রা বলেন, আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভ মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এলাকাটা ওরা নষ্ট করে ফেলছে। কেউ প্রতিবাদ করলেই তাদের উপর ওরা অক্রমন করে। কিন্তু ওরা কখনো ভাল হবে না।

ওদের মাদকের ব্যবসায় বাঁধা দিলে উল্টা আরো আমাদের ভয়। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।

editor

Recent Posts

শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

ফখরুল আলম সাজু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়া গৃহবধূ দেখে তা ফাঁস করে দেওয়ায়…

4 hours ago

হোমনায় ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা থানা সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০…

5 hours ago

ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস…

7 hours ago

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও…

7 hours ago

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, ৩য় স্থান অর্জন করল

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে…

7 hours ago

আবহাওয়া অফিসের নতুন বার্তা ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী ঝড়

যখন সময় ডেস্ক রির্পোট: মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে,…

7 hours ago

This website uses cookies.