এলাহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত।
মো: জাহিদ ইভান, দেবিদ্বার প্রতিনিধিঃ দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৯-অক্টোবর ২০২৩- বৃহস্পতিবার বিকেল এলাহাবাদ বাজারে চা চক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব মোঃ সাইফুল ইসলাম রুবেল ,, সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আসাদুর রহমান রনি, আহবায়ক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ।
সভায় আরো বক্তব্য রাখেন, এড.শাহাদাত হোসেন শিমুল সাবেক সহ-সভাপতি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ, সরোয়ার হোসেন রাকিব, যুগ্ন আহবায়ক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ, জনাব গোলাম মহিউদ্দিন খান সবুজ, যুগ্ম আহ্বায়ক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ, জনাব ইমরান আরফিন ইমু, যুগ্ম আহ্বায়ক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ, জনাব গাজী আসিফ বিন লতিফ, যুগ্ম আহ্বায়ক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ, জনা মো: আল-আমিন, যুগ্ম আহ্বায়ক দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, অকুতোভয় এক সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ছাত্রসংগঠনটি। বর্তমান এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিটি সবুজ ক্যাম্পাসে প্রত্যেক ছাত্রের ন্যায্য অধিকার নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে সংগঠনটির সংবিধানে প্রতিটিঅক্ষরে স্পষ্ট বলিয়ান শিক্ষা প্রতিষ্ঠান সুশৃঙ্খল রাখা, ছাত্রদের অধিকার আদায়, হতদরিদ্র ছাত্রদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের আবাস স্থল নিশ্চিতকরন ইত্যাদি সম্মেলিত আন্দোলনে গঠিত বাংলাদেশ ছাত্রলীগ।
ইমরান আরিফিন ইমু বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশ ও ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা দুষ্কর।ছাত্রলীগের ইতিহাস মানে এক নব দিগন্তের ইতিহাস। ছাত্রলীগের ইতিহাস মানে ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস। ছাত্রলীগের ইতিহাস মানে ৬২ শিক্ষা কমিশন, ৬৬ ছয় দফা ৬৮ বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন এবং ৬৯ এর গণঅভ্যুত্থান। ছাত্রলীগের ইতিহাস মানে ১৯৭১ সালের এক গৌরবের ইতিহাস। সেই ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারী সৃষ্টিলগ্ন থেকে আজো পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে গিয়ে নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগ। যেখানে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে হত দরিদ্রের অধিকার নিয়ে কথা বলছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া সংগঠন। এই সংগঠন দিয়ে জাতির জনক ছয় দফা আন্দোলন সফল করেছিলেন।
ফখরুল আলম সাজু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবা…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ১ স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ…
যখন সময় ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২ কোটি টাকার ঔষুধ ও ফুচকা জব্দ…
মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি…
স্টাফ রিপোর্টার রংপুর আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…
This website uses cookies.