📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



সারাদেশ

আমজাদ হাটে টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটা প্রতিরোধে অভিযান

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার বিকাল ৪টার দিকে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর মৌজায় এ অভিযান চালানো হয়।

অভিযান কালে অবৈধ ভাবে ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার দায়ে মোঃ জহির আহম্মদ (৬০), পিতা লাল মিয়া নামের ১ ব্যক্তিকে আটক করা হয়, পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায় যে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ১টি চক্র ফসলি জমির উর্বর টপসয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল, যা স্থানীয় কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালনা করেন, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানান, ফসলি জমির টপসয়েল অপসারণের ফলে জমির উৎপাদন শীলতা কমে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

saju

Recent Posts

সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১

ফখরুল আলম সাজু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবা…

3 hours ago

ফেনীতে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ১ স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ…

4 hours ago

মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় ঔষুধ ও ফুচকা জব্দ

যখন সময় ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২ কোটি টাকার ঔষুধ ও ফুচকা জব্দ…

4 hours ago

অবশেষে সম্পূর্ণ ভাবে বন্ধ হল বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি…

4 hours ago

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

20 hours ago

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং

ভিক্টর বিশ্বাস চিতা  কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…

20 hours ago

This website uses cookies.