দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ১ স্কুল ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ১ দোকানদারের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, ২০ এপ্রিল সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দরবারপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে, আহত তানজিদুল আইনাম (১৩) ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
আরো জানা যায় যে, স্কুলের বিরতির সময় তানজিদুল ১টি দোকানে গেলে দোকানদার গোলাম মুর্তাজা তার বিরুদ্ধে লাটিম চুরির অভিযোগ তোলেন, ১ পর্যায়ে তিনি ছাত্রটির শার্টের কলার ধরে তুলে আছাড় মারেন, এতে তানজিদুল অজ্ঞান হয়ে পড়লে তাকে ঝাড়ু ও স্কেল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, অভিযোগে আরও বলা হয়, বিষয়টি যাচাই না করেই এ ধরনের নির্যাতন করা হয়েছে।
এদিকে বিকেলে তানজিদুল এর বাবা এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দোকানদার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ১ পর্যায়ে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, আহত ছাত্রটি নিয়মিত নামাজ পড়েন ও সবার সাথে সুন্দর আচরণ করেন,
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে বলে জানা গিয়েছে।
ফখরুল আলম সাজু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবা…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলায় ফসলি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা…
যখন সময় ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২ কোটি টাকার ঔষুধ ও ফুচকা জব্দ…
মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি…
স্টাফ রিপোর্টার রংপুর আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…
ভিক্টর বিশ্বাস চিতা কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…
This website uses cookies.