Header Premium (728×90)

বিনোদন

‘প্রিয়তমা’ টিমকে শুভেচ্ছা জানালেন চিত্রনায়িকা তামান্না

এবারের ঈদে দেশের ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। সিঙ্গেল স্ক্রিনগুলোতে এটি রমরমিয়ে চলছে। পাশাপাশি মাল্টিপ্লেক্সেও সিনেমাটি দেখতে দর্শক ভিড় জমাচ্ছেন।

ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও ‘প্রিয়তমা’দেখে সন্তুষ্ট। তাদের ধারণা শাকিবের ক্যারিয়ারের সেরা কাজ এটি। ফলে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন শাকিবকে। এবার এ তালিকায় যুক্ত হলেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা তামান্না।

সামাজিক মাধ্যমে শাকিব ও ‘প্রিয়তমা’র প্রশংসায় সিক্ত করেছেন তামান্না। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার গান ও ট্রেলার দেখে কোনো অস্বস্তি ছাড়াই আমি বলব শাকিব খান আকাশ ছুঁয়ে ফেলেছে। শাকিবকে আর ‘প্রিয়তমা’ টিমকে জানাই অনেক শুভেচ্ছা। শাকিব মেধা, বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রম দিয়ে সুপারস্টার হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। আমি হৃদয় থেকে আমাদের দেশের চলচ্চিত্রাঙ্গন ও শাকিব খানকে শুভকামনা জানাই।”

এরপর সুইডেন প্রবাসী তামান্না প্রিয়তমা দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে লেখেন, “সুইডেন থেকে ‘প্রিয়তমা’ দেখার সুযোগ নেই। তারপরও যেভাবেই হোক দেখব। আমি বিশেষ ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদের। আমাদের সিনেমা, ইন্ডাস্ট্রি ও আমাদের সব শিল্পীদের এত সুন্দর করে প্রমোট করার জন্য, পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ। কোনোকিছুই সম্ভব হতো না আমার প্রিয় সাংবাদিক ভাইদের সমর্থন ছাড়া। সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। জয় হোক বাংলা সিনেমার।”

প্রথম সিনেমা ‘ভণ্ড’ দিয়ে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তামান্না। ক্যারিয়ারে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শাকিবকেও। তার বিপরীতে ‘অশান্তির আগুন’, ‘কঠিন শাস্তি’ ও ‘মুখোশধারী’ নামের তিনটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে স্বামী সংসার নিয়ে সুইডেনে ঘরকন্না করছেন তিনি।

editor

Recent Posts

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

3 hours ago

পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…

3 hours ago

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি

যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…

3 hours ago

রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…

3 hours ago

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…

7 hours ago

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…

9 hours ago

This website uses cookies.