কাজের স্বীকৃতি পেলেন রাজ-জুঁই দম্পতি
বর্তমান সময়ের আলোচিত দম্পতি অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ও সংগীত শিল্পী ইসরাত জাহান জুঁই।কাজের স্বীকৃতি পেলেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ ও সংগীত শিল্পী ইশরাত জাহান জুঁই। মাদক বিরোধী নাটক ‘আড়ালে’ অভিনয়ের জন্য রাজ এবং ‘বন্ধু আইবা’ শিরোনামের গানের জন্য সেরা ফোক সংগীত শিল্পীর পুরষ্কার জিতেন তারা।
টেলিভিশনে দর্শক ফোরাম (টিভিএফবি) আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গত বুধবার (২১ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক পুরষ্কার প্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন টিভিএফবির সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ ও সদস্য সচিব শফিকুল আলম মিলন।
উল্লেখ্য, নিয়মিত গান করছেন ইশরাত জাহান জুঁই। তিনি ফোক শিল্পী হিসেবেই বেশি পরিচিত। আর রাজ নাটক প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন।
এদিকে রাজ-জুঁই মিডিয়ার সুখী দম্পতি। ২০২০ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। তাদের রাজ্য নামের একটি পুত্র সন্তান রয়েছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.