Header Premium (728×90)

বিনোদন

মুক্তি পাচ্ছে ডিপজল-মৌ খানের যেমন জামাই তেমন বউ

আজ ৯ জুন শুক্রবার দেশের ২০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান অভিনীত সিনেমা, যেমন জামাই তেমন বউ। এ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা । সামাজিক-পারিবারিক ঘরানার এ সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

যেমন জামাই তেমন বউ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়া উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।

নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে, সন্দেহ থাকে। পরিবারের ভেতরকার এ ধরনের বিরোধপূর্ণ ঘটনাই দেখা যাবে এ সিনেমায় ।

যেমন জামাই তেমন বউ নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে মৌ খান বলেন, প্রত্যাশা অনেক বেশি। কারণ ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছি। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পাবে। দর্শকরা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।

উল্লেখ্য, প্রতিশোধের আগুন ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এ ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ৬ টি চলচ্চিত্র বান্ধব, বাহাদুরী, অমানুষ হলো মানুষ, বাংলার হার-কিউলিস, মাফিয়া এবং জ্বলছি আমি। সম্প্রতি তিনি ইউরোপের নামকরা ব্র্যান্ড জুসেরা লিকুইড হ্যান্ডওয়াশের বিজ্ঞাপনচিত্রে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে মডেল হয়েছেন।

editor

Recent Posts

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

3 hours ago

পুলিশের ছায়াতেই কর্ণফুলীতে জুয়ার সাম্রাজ্য মেলার আড়ালে ভয়ংকর বাস্তবতা উন্মোচন

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…

3 hours ago

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীমের দুর্নীতি ও সম্পদের তদন্তের দাবি

যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…

3 hours ago

রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…

3 hours ago

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…

7 hours ago

সিলেট কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…

9 hours ago

This website uses cookies.