Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পৌর মেয়র ছানু’র ঈদ উপহার পেলো ৬০০ জন হোটেল শ্রমিক লীগের কর্মচারীরা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র ব্যক্তিগত উদ্যোগে জামালপুর পৌর শহরের হোটেল শ্রমিক লীগের ৬০০ জন কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর পৌরসভা কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ,কাউন্সিলর আলী আজাদ মোল্লা,কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী,পৌর যুব মহিলা লীগে র সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমূখ।
জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, আমি অনেক আগে থেকেই বিভিন্ন উৎসবে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবার হোটেল শ্রমিক লীগের ৬০০ জন কর্মচারীদের মাঝে আমি ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছি।
তিনি আরও বলেন,এরআগে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায় ও কর্মহীন লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করেছি। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি ঈদ ও উৎসবে ব্যক্তিগত উদ্যোগে এভাবেই সব সময় মানুষের পাশে থাকবো। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।
এসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

18 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

18 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

19 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

19 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

19 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

19 hours ago

This website uses cookies.