আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) সহিংসতায় ২৫ মামলায় নতুন করে গ্রেফতার ৩
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫টি মামলায় নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোট ১৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
আজ (১৪ মার্চ) মঙ্গলবার সকাল পর্যন্ত এ ঘটনায় নতুন করে তিনজনকে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, মঙ্গলবার সকালে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ১৯৩ জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী ও দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না। তবে শহরের বিভিন্ন পয়েন্টে ও আহমদ নগর এলাকায় পুলিশ ও বিজিবি সর্তক অবস্থায় রয়েছে বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, মার্চ মাসের ৩ তারিখে পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মার্চ থেকে আলাদাভাবে পঞ্চগড় সদর থানায় ২০ ও বোদা থানায় ৫টিসহ মোট ২৫টি মামলা করা হয়। এরপর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ও র্যাব।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্জারটেগ সিডিএ আবাসিক এলাকায় চলমান ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: আওয়ামী ও দোসর দালাল নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে…
ফখরুল আলম সাজু ১ মে, শুক্রবার ২০২৬ গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে,…
ফখরুল আলম সাজু সিলেট জেলা কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ ৩ সন্তানের…
This website uses cookies.