Header Premium (728×90)

অপরাধ

পিকনিকের জন্য ছাগল চুরি করতে গিয়ে ৭ কিশোর আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পিকনিকের জন্য ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ৭ কিশোর আটক হয়েছে। পরে আটককৃতদের মাথা ন্যাড়া করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯মার্চ) মাইক্রোবাসে ছাগল চুরি করে পালাচ্ছিলো তারা। পালানোর সময় বিকেল সাড়ে ৫টার উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার বালিজুড়ী ইউনিয়নে। আটককৃতরা জানায়, ছাগল নিয়ে পিকনিক করত তারা। তারা দুটি ছাগলের জন্য মাইক্রোবাসও ভাড়া করেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাতজন। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসের দরজার সঙ্গে রশি ঝুলে থাকতে দেখেন। স্থানীয়দের সন্দেহ হলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন মাইক্রোবাসটি ধরার চেষ্টা করেন। টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটকাতে বলেন। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পায়। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য লাজু মিয়া বলেন, ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় ছাগলের গলায় যে দড়ি ছিল, তা সম্পূর্ণ মাইক্রোবাসের ভেতরে নিতে পারেনি তারা। দরজা দিয়ে বের হয়েছিল দড়ি। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক দেখেন গাড়িতে দুটি ছাগল। ছাগলের মালিক হেনা বেগম নামে এক নারী। বিষয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬ বছরের কম। ছাগল নিয়ে তারা পিকনিক করতো।

editor

Recent Posts

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুরে যারা বিভিন্ন কারণে বসতি…

21 hours ago

নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই

ফখরুল আলম সাজু নোয়াখালীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে কটুক্তি ও বিদ্রূপ করে গালাগালি…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ

ফখরুল আলম সাজু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ১ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে…

22 hours ago

বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন…

22 hours ago

দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩১ মে) রবিবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশ…

22 hours ago

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া…

22 hours ago

This website uses cookies.