তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ সামগ্রী জব্দ করেছে র্যাব।
৩ মে রবিবার দিবাগত গভীর রাতে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে।
শাহ আলম ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার আবদুর রশিদের ছেলে এবং কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার আবদুল মতিনের ছেলে।
র্যাব জানান, গোপন খবর পেয়ে ফেনীতে র্যাব-৭ এর ১টি টিম ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে, এসময় ছাগলনাইয়া উপজেলা সড়ক থেকে আসা ১টি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ঔষুধ জব্দ করা হয়, পাচারে জড়িত শাহ আলম ও কামরুল ইসলামকে গ্রেফতার করে।
একই দিন রাতে মহিপাল স্টার লাইন বাস কাউন্টারের (চট্টগ্রাম-কক্সবাজার) পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এ ঘটনায় ফেনীর র্যাব-৭ ফেনী মডেল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, মহিপালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গিয়েছে, অন্য অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে।
আগের পর্বে আমরা ধর্ষণের পেছনের সামাজিক ও নৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করেছি। এবার প্রশ্ন—ইসলাম যে…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বেসরকারি উন্নয়ন ও সামাজিক সংস্থা আলোহা…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে জাবেদা বেগম (৩৮)…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…
ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…
This website uses cookies.