Header Premium (728×90)

আইন ও আদালত

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজা সহ গ্রেফতার-৮

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ পৃথক পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজা সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

৫ মে মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মরতা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের সুত্রে জানা যায়, ৫ মে মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পুকুরপাড় এলাকার সাকিনের আসামী অলি হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, একই সঙ্গে মো. অলি হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়।

সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈক্ত মজুমদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ আরেকটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন, ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে মাসুদ খাঁনের দোকানের সামনে টানা ব্রিজ-মন্দবাগ সড়কে অভিযান চালিয়ে মোসা. মরিয়ম বেগম (৩৫) ও মোসা. সাথী আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়, এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে মো. সোহেল আজাদ (২৩)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (১৯)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

saju

Share
Published by
saju

Recent Posts

৩য় পর্ব: ইসলাম, পর্দা ও নারীর নিরাপত্তা: আমরা কি সত্যিই বুঝতে পেরেছি?

আগের পর্বে আমরা ধর্ষণের পেছনের সামাজিক ও নৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করেছি। এবার প্রশ্ন—ইসলাম যে…

4 hours ago

সারা দেশের ন্যায় দিনাজপুরেও শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বেসরকারি উন্নয়ন ও সামাজিক সংস্থা আলোহা…

5 hours ago

দিনাজপুরে গাছের ডাল চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে জাবেদা বেগম (৩৮)…

6 hours ago

ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…

24 hours ago

সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…

1 day ago

২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড

ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…

1 day ago

This website uses cookies.