📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



লাইফস্টাইল

রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়তে বর্ণিল আয়োজন

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকাতে ঢোল-বাদ্যের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রা। এ শোভা যাত্রায় শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে লেগেছে উৎসবের রং।

১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর প্রত্যাশায় আয়োজিত এই মিছিলে অংশ নিতে কাকডাকা ভোর থেকেই ক্যাম্পাস এলাকায় নেমেছে মানুষের ঢল।

সকাল ৮টা থেকেই চারুকলা অনুষদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন উৎসবপ্রিয় মানুষ। শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে এই আনন্দ মিছিলে যোগ দেন। শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছেন ২০০ জন শিক্ষার্থী। সেই সঙ্গে ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর ঢাক-ঢোলের আওয়াজ পুরো ক্যাম্পাস এলাকায় এক অনন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

বরাবরের মতো এবারও শোভাযাত্রায় বাংলার লোকজ ঐতিহ্য ও স্বকীয়তাকে বৃহৎ পরিসরে তুলে ধরা হয়েছে। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। আয়োজকরা জানিয়েছেন, এই মোটিফগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বিশাল আকৃতির বাঘ, হাতি এবং মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রার নান্দনিকতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

নববর্ষ উদযাপনে কেবল শোভাযাত্রাই নয়, চারুকলা অনুষদে আয়োজন করা হয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের। চৈত্র সংক্রান্তির দিন বিকেল থেকেই বকুলতলায় লোকসংগীত ও নৃত্যের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানানো হয়।

উৎসবের ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল রাতে চারুকলায় “বাগদত্তা” ও “দেবী সুলতানা” শীর্ষক ঐতিহ্যবাহী যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

saju

Recent Posts

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

29 minutes ago

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

42 minutes ago

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫…

1 hour ago

ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ।…

1 hour ago

তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে…

2 hours ago

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার রংপুর: কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন শিশু…

2 hours ago

This website uses cookies.