Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঢাকা জেলার অধীনে গাউসুল আজম মার্কেটে সমবায় অধিদপ্তরের তদন্তে গণমাধ্যমের বাধাপ্রাপ্তি, জনস্বার্থের তথ্য সংরক্ষণে শঙ্কা

ফখরুল আলম সাজু

রাজধানীর ঢাকা নীলক্ষেতস্থ গাউসুল আজম সুপার মার্কেটে সমবায় অধিদপ্তরের ঢাকা জেলার অধীনে তদন্তকারী দলের চলমান কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ফলে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা গেছে, ৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে উক্ত তদন্তকারী দল মার্কেটে উপস্থিত হয়ে বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন দৈনিক একুশে সংবাদের স্টাফ রিপোর্টার মো: আশরাফুল হাসান টুটুলসহ অন্যান্য সাংবাদিক।

তদন্ত চলাকালে অভিযোগ রয়েছে, সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। তবে একই সময়ে অন্যান্য সাধারণ ব্যক্তিদের সেখানে অবস্থান করতে দেওয়া হলেও গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সংশ্লিষ্টরা এই আচরণকে বৈষম্যমূলক হিসেবে দেখছেন।
সাংবাদিকরা জানিয়েছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট এমন একটি গুরুত্বপূর্ণ তদন্ত কার্যক্রমে গণমাধ্যমের উপস্থিতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অপরিহার্য। তাদের প্রবেশে বাধা দেওয়ায় তদন্ত প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমবায় সমিতি আইন ও বিধিমালায় সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার কোনো সুস্পষ্ট বিধান নেই। বরং সমবায় অধিদপ্তরের নাগরিক সনদ অনুযায়ী কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এটি আইন, নির্বাহী ও বিচার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যমকে এ ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

এই ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমে গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

saju

Recent Posts

ঢাকাতে বৃষ্টির মধ্যেও রাজপথে অনড়, টিটি পাড়ায় টি আই ওবায়দুল ও তার দলের ট্রাফিক সেবা, প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ

ফখরুল আলম সাজু রাজধানীর টিটি পাড়া ও মানিকনগর এলাকায় ​টানা বর্ষণ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন…

20 minutes ago

যাত্রাবাড়ী থেকে ২ শিশু উদ্ধার, শিশুরা তাদের পরিচয় বলতে পারছে না

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াছিন (৭) নামের ১ ছেলে শিশু এবং…

39 minutes ago

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

ফখরুল আলম সাজু সময়ের কণ্ঠস্বর ও দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবনকে…

54 minutes ago

রাঙ্গামাটিতে ডিবির চিরুনি অভিযান ইয়াবা সহ গ্রেফতার-৩

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর…

2 hours ago

আড়াইশ বছরের ঐতিহ্য, ভোলার যে বাজারে চলে এখনো খাজনা মুক্ত পশু বেচাকেনা

নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে জমে উঠতে…

2 hours ago

পশু বেশি ক্রেতা কম রাঙ্গামাটির কোরবানির হাটে বিক্রেতাদের দীর্ঘশ্বাস

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে রাঙ্গামাটি পৌরসভা ট্রাক…

2 hours ago

This website uses cookies.