ফখরুল আলম সাজু
ফেনী জেলা সিলোনিয়া এলাকায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী ১টি বাসের ধাক্কায় ৮ জন আহত হয়েছেন।
২৭ মার্চ শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের ১টি যাত্রীবাহী বাস সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়, এতে বাসের চালক, হেলপার সহ অন্তত ৮ জন আহত হন।
দুর্ঘটনার পর আহতদের মধ্যে ৪ জন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং ২ জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা রয়েছে, অন্যরা আশপাশের ফার্মেসী ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগের (৪৮) নাম জানা গিয়েছে, এছাড়া আরও কয়েকজন চিকিৎসা নিলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত চিকিৎস জান্নাত বলেন, হাসপাতালে দুর্ঘটনায় ৪ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন, তাদের মধ্যে ১ জনের নাম সোহাগ, অন্যরা নাম-পরিচয় উল্লেখ না করেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট কাজল কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন, আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন, অনেকজন কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন, তুলনা মূলক যারা বেশি আহত হয়েছেন তারাও চিকিৎসা নিয়ে চলে গেছেন।
প্রাথমিক ভাবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…
যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…
This website uses cookies.